1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে আটকে শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল  খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে আটকে শ্রমিকের মৃত্যু মমতাজুল উলুম আলিম মাদ্রাসায় পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই  বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে আটকে শ্রমিকের মৃত্যু

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২ বার

অবৈধভাবে ছড়াখাল থেকে বালু উত্তোলনকালে শামসুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি চোরাবালিতে আটকে মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামশুল ইসলাম ইউনিয়নের সেগুন বাগিছা ৬নং ওয়ার্ডের মৃত অলি আহমদের ছেলে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধিন খুটাখালী বনবিটের কালাপাড়ার সংরক্ষিত বন এলাকা থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধবাভে বালু উত্তোলন করে আসছে। এদিন সামশুল ইসলাম ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার সময় চোরাবালিতে সৃষ্ট হওয়া গর্তে ডুবে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসাইন বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত পূবক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net