1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার

মহাসড়ক পারাপার করতে গিয়ে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় নুরুল আলম (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

 

শনিবার (১৮ এপ্রিল) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী হাই স্কুলের সামনে ঘটে এ দূর্ঘটনা।

 

নিহত নুরুল আলম বর্ণিত ইউনিয়নের গর্জনতলী গ্রামের মৃত জেবর মুল্লুকের পুত্র ও ১ পুত্র ৪ কন্যা সন্তানের জনক।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাবেক মেম্বার মোহাম্মদ শুক্কুর বলেন, এদিন তিনি বাড়ি থেকে বের হয়ে খুটাখালী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে হাই স্কুলের সামনে রাস্তা পারাপার করতে গিয়ে দ্রুতগামী চকরিয়ামুখী মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। একপর্যায়ে সে সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্ট্রান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 

পরিবারের আপত্তি না থাকায় প্রশাসনিক প্রক্রিয়া শেষে একইদিন বাদে মাগরিব গর্জনতলী জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net