1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ

চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

চকরিয়ার জীবন বলি চ্যাম্পিয়ন

এস.এম.জাকির, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬ বার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরকলে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত শত বছরের পুরানো ঐতিহ্যবাহী বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ। গত ১৩ এপ্রিল বিকালে বরকল এস.জেড. উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বলি খেলাটি তৎকালীন ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রায় ১’শ বছর পূর্বে বিশ্ব পুকুরে বলি খেলাটি সুচনা করেছিলেন। প্রতি বছর চৈত্র মাসের শেষদিনে বিপুল উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে বলি খেলার আয়োজন করে বাংলা নববর্ষকে বিদায় জানানো হয়। পরদিন তথা পহেলা বৈশাখ চন্দনাইশ সদরে ২’শ বছরের পুরানো ঐতিহ্যবাহী ভরা পুকুরের বলি খেলা এখন আর আয়োজন করা হচ্ছে না। সে ঐতিহ্যবাহী ভরা পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে বসতঘর। তাই বিশ্ব পুকুরের বলি খেলাটি চন্দনাইশ বাসীর জন্য একটি ঐতিহ্যের ধারক-বাহক হয়ে উঠেছে। খেলায় চকরিয়ার জীবন বলি চ্যাম্পিয়ন হওয়ায় তাকে মেলা কমিটির পক্ষ থেকে ৬ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়।
পশ্চিম বাইনজুরী এলাকাবাসীর উদ্যোগে বাংলা নববর্ষের শেষদিন তথা ৩০ চৈত্র প্রতি বছরের ন্যায় এ বছরও দেশের বিভিন্ন এলাকা থেকে নামী-দামী বলিরা খেলায় অংশ নেয়। খেলা শেষে পুরস্কার বিতরণী সভা ব্যবসায়ী বোরহান উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন আবু তাহের, বিএনপি নেতা মো: সাদেক, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: সরোয়ার, গিয়াস উদ্দীন, ফেরদৌস আলম, প্রবাসী আনোয়ার হোসেন, মো. আমিনুল হক রাশেদ, মো. তানভীর, প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আমিন ও মাহতিন মো. রাব্বি। উখিয়ার বাদল, টেকনাফের এমরান, শেবন্দীর মিরাজ, কক্সবাজারের ওসমান, বরিশালের জাহিদ হাসান পৃথক পৃথক খেলায় জয় লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন পুরস্কার নগদ ৬ হাজার টাকা ও প্লে কার্ড বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net