1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ'র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার

বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের পক্ষ থেকে সভাপতি ডাঃ শাহজালাল আহমেদ ও সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছেন যে, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের (বর্তমান কাউন্সিল) সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজ্জম শেখ আর আমাদের মাঝে নেই।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টায় রাজধানীর আনোয়ার খান আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে দেশ একজন দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ হোমিওপ্যাথিক চিকিৎসককে হারালো।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মরহুম ডাঃ আলী আজ্জম শেখ-এর জানাজার নামাজ গত ২৪ এপ্রিল রাত ১১টায় মিরপুরের রূপনগরস্থ ইসলামিয়া হাই স্কুলের সামনে অনুষ্ঠিত হয়। পরদিন সকালে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ জুম্মা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মৈশামুড়া শেখ বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net