1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে রয়েছেন নারী উদ্যোক্তা ও সমাজসেবক নাঈমা খন্দকার। তিনি বিএনপির সহযোগী সংগঠন জাতীয় নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য এবং দাউদকান্দি ড. খন্দকার মোশারফ হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির হিতৈষী সদস্য। তিনি ড. মোশাররফ ফাউন্ডেশনেরও পরিচালক।  এছাড়াও রাজনীতিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ২৪শে জুলাই আন্দোলনের অগ্রসেনানী হিসেবে সম্মুখসারিতে ছিলেন। তিনি গরিব শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ ও আর্থিক অনুদান দিয়ে আসছেন। তিনি মনে করেন দল যোগ্য প্রার্থীদের বাছাই করলে তাকেও মূল্যায়ন করা হবে।

 

গত ১১ এপ্রিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসন কুমিল্লা-১ আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ ও ১২ এপ্রিল জমা দিয়েছেন। এরই মধ্যে বিএনপির গুলশান কার্যালয়ে সাক্ষাৎকারের জন্য ডাক পেয়েছেন তিনি।

 

 

পারিবারিকভাবে নাঈমা খন্দকার বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারের স্ত্রী। তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন এবং আইন বিষয়ে অধ্যয়নরত।

 

 

 

 

বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার আগ্রহ কীভাবে হলো এমনটি জানতে চাইলে নাঈমা খন্দকার বলেন প্রথমত কিশোরী বয়স থেকেই বিএনপির আদর্শে বিশ্বাস করি। শহিদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মধ্যে পেয়েছি খাঁটি দেশপ্রেমিক নেতৃত্বের প্রতিচ্ছবি। তাই জাতীয়তাবাদী আদর্শের বাইরে নিজেকে কল্পনাও করতে পারিনি। আবার পারিবারিকভাবেও আমার শ্বশুর ও বিএনপির অবিসংবাদিত নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে৷ তিনি সারা জীবন দাউদকান্দির গণমানুষের পক্ষে কাজ করেছেন। তাই মানুষও তাকে আপন করে নিয়েছে। এসব কারণে বিএনপির রাজনীতি আমাকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এ দলের সঙ্গে থেকেই পথচলতে চাই।

 

 

নাঈমা খন্দকার জানান, সাধারণ মানুষ বিশেষ করে অবহেলিত ও বঞ্চিত নারীদের পক্ষে ভূমিকা রাখতেই তিনি সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান। তাছাড়া জাতীয় সংসদেও তিনি দেশ ও জাতির পক্ষে কথা বলতে চান।

 

 

 

 

ব্যক্তিগতভাবে মনোনয়ন লাভের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান এবার সবক্ষেত্রেই যোগ্য ও ক্লিন ইমেজের ব্যক্তিদের মূল্যায়ন করছেন। আশা করি সংরক্ষিত আসনেও সেই ধারাবাহিকতা থাকবে।

 

 

নাঈমা খন্দকার আরও জানান, তিনি নারীর ক্ষমতায়ন, নারীদের শিক্ষা ও  সমাজসেবার পাশাপাশি ২০১৮ সাল থেকে সরাসরি দলীয় রাজনৈতিক কাজে সব সময়ই সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনে কুমিল্লা-১ এবং ২০২৬ সালের নির্বাচনে তিনি কুমিল্লা-১  আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন ও ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সহকারী প্রধান সমন্বয়ক হিসেবে গণসংযোগ করেন। এছাড়াও দলের যেকোনো কাজেই নিবেদিতপ্রাণ হিসেবে মাঠে রয়েছেন৷ তিনি মনে করেন ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হলে সংরক্ষিত আসনের ক্ষেত্রে দলের গুডবুকে তিনিও স্থান পাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net