1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সাতকানিয়া থানার একটি বিশেষ টিম উপজেলার ৭নং মার্দাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়।

 

আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

 

গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজার সদর থানার খুরুসকুল ডেইলপাড়ার মো. রাশেদ (১৮), রাউজান থানার রহমতপাড়ার মো. আকিব (২০) এবং একই থানার আলিখীল এলাকার মো. রবিন (২৫)।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net