1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া পৃথক দুটি মামলায় মোট ৪ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার লাউয়ের খীল এলাকার বাসিন্দা মছুদা আকতার (৩২) গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া মাস্টারপাড়া এলাকার এক কবিরাজের কাছে তার স্বামীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে যান। এ সময় অভিযুক্ত সজল কান্তি দাশ (৬৫) তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঘরের দরজা বন্ধ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

 

 

এ ঘটনায় ভিকটিমের দায়ের করা এজাহারের ভিত্তিতে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫) এর ধারা ৯(১) অনুযায়ী মামলা রুজু করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত সজল কান্তি দাশকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

অপরদিকে, একই দিন বিকেলে ঝর্না রানী দাশ (৫৩) নামে এক নারী থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী সজল দাশের বসতঘরে তিন ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকে আটক করে।

 

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত মোঃ জাহাঙ্গীর আলম (৪৩), নুরুল আবছার (৪২) ও মোঃ জয়নাল উদ্দিন (৩১)-কে গ্রেফতার করে। এ ঘটনায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

উভয় ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net