1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী সমিতি ইউএই'র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত 

হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী

কে এম ইউসুফ :
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২ বার

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত চট্টগ্রামের হাটহাজারী অঞ্চলের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ঐতিহ্যবাহী প্লাটফর্ম “হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত’ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গঠনে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি এবং শাখা কমিটির যৌথ উদ্যোগে সমিতির স্বদেশ কার্যালয় হাটহাজারী বাসস্ট্যান্ডের ক্যাফে হামিদা বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় অবস্থিত সুবিশাল স্পেসের নিজস্ব অফিসে হাটহাজারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নঈম উদ্দিনের সভাপতিত্বে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শওকত হোসেন পিপিএম (মানবিক শওকত) বলেন_ ‘এর মাধ্যমে ৪৮টি পরিবার নিশ্চিত স্বাবলম্বী হবে। বিদেশের মাটি থেকে আয় করে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা নিজেদের নানা প্রয়োজনীয়তার চেয়েও এই মানবিক কাজকে প্রাধান্য দিয়ে থাকেন, যা অত্যন্ত পূণ্যময় কাজ।” এমন মানবিক সংগঠনের সাথে জড়িত সকল সদস্য এবং তাদের পরিবারের জন্য দোয়া কামনা করেন তিনি।

 

উল্লেখ্য, এতে উপজেলার ১৪ ইউনিয়ন এবং ১টি পৌরসভার বিভিন্ন প্রান্ত হতে বাছাই করে প্রশিক্ষণপ্রাপ্ত, কিন্তু অস্বচ্ছল’ এমন পরিবারের ৪৮ নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

 

এরপর কেক কেটে সমিতির ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। একে অপরকে কেক খাইয়ে দেন হাটহাজারী সমিতি ইউএই’র সদস্য, অতিথিসহ সকল নেতৃবৃন্দ।

 

হাটহাজারী সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল পারভেজ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে সংগঠনের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফোরকান রুবেল এতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন।

 

বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার আশরাফ এবং মেখল হামিউস সুন্নাহ মাদ্রাসার সহকারী পরিচালক, সমাজসেবক মাও. জাকারিয়া নোমান ফয়জি।

 

প্রধান বক্তা ছিলেন, হাটহাজারী সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনির তালুকদার, বিশেষ বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং হাটহাজারী সমাচার পত্রিকার সম্মানিত দাতা সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ টিপু।

 

বক্তব্য রাখেন, হাটহাজারী সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জাহেদুল করিম চৌধুরী, দুবাই শাখা কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, সহ-প্রচার সম্পাদক কাজী সালাউদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক ওবাইদুল আকবর, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, সহ ত্রান বিষয়ক সম্পাদক রানা, সহ-আপ্যয়ন সম্পাদক ওসমান, সহ-প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুল আলম।

 

আল-আইন শাখা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান, দুবাই ইন্টারন্যানাল সিটি শাখার সাধারণ সম্পাদক মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান শিকদার, দুবাই শাখা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, শহিদুল্লাহ দুলু, শারজাহ্ শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক ওয়াইজ উদ্দিন, সম্রাট, মান্নান, আজিজসহ হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি এবং শাখা কমিটির নেতৃবৃন্দ এতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net