1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অনলাইনে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইনে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

আবু হুমাইর, টেকনাফ, (কক্সবাজার), সংবাদদাতা 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৪ বার

কক্সবাজারের টেকনাফে পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)- এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোহাম্মদ উল্লাহ (১৯) নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার হওয়া মোহাম্মদ উল্লাহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা এবং আবদুল করিমের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, (সোমবার ৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, মোহাম্মদ উল্লাহ তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে টিটিপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন। এ তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ১৬ এপিবিএন পুলিশের সহযোগিতায় লেদা ক্যাম্পে তার বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

অভিযানকালে তার কাছ থেকে একটি কালো রঙের Moto G73 5G মডেলের মোবাইল ফোন (দুটি IMEI নম্বরসহ) এবং একটি সিম কার্ড জব্দ করা হয়।

 

পরে জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনায় দেখা যায়, তিনি ‘হাকিকত নিউজ’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য, যা টিটিপি-সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। ওই গ্রুপের মাধ্যমে তার নম্বরে উগ্রপন্থায় উদ্বুদ্ধকরণমূলক বিভিন্ন ছবি ও বার্তা আদান-প্রদান করা হতো। এসব তথ্যের স্ক্রিনশট সংগ্রহ করে প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ উল্লাহ স্বীকার করেছেন, অজ্ঞাত সহযোগীদের সহায়তায় তিনি এসব প্রচারসামগ্রী রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে দিতেন। এছাড়া তার সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম বিশ্লেষণে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তিনি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার ছাত্র সংগঠন ও সামরিক শাখার সঙ্গেও যুক্ত থাকতে পারেন।

 

এ বিষয়ে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) ও সিনিয়র সহকারী সচিব খান মাহমুদ শাহারিয়ার বিন মান্নান জানান, তালেবান সংযোগের সন্দেহে ওই তরুণকে আটক করা হয়েছে বলে শুনেছেন, তবে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া মোহাম্মদ উল্লাহ টিটিপির সমর্থক এমন প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, একটি সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সক্রিয় অংশগ্রহণের প্রমাণ মিলেছে।

 

এ ঘটনায় তার বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৯/১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়। পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net