1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭৯ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রবিবার (৩ মে) রাত পৌনে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে বাস ষ্টেশনের জাগির পাড়া রাস্তা মাথা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

 

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়া গ্রামের আবুল কাসেমের পুত্র সাদ্দাম হোসেন (৩২) ও একই এলাকার পশ্চিম বামনকাটা গ্রামের আবদু সোবহানের পুত্র দেলোয়ার হোসেন (৪২)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  বাস ষ্টেশনের জাগির পাড়া রাস্তা মাথা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে একটি টমটম গাড়ীর ভিতরে থাকা যাত্রীদের তল্লাশীকালে ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে  হাতেনাতে আটক করা হয়।

 

ঈদগাঁও থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net