1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত

“জুলাই সনদ বাস্তবায়নের করে শহীদের রক্তের বদলা নিতে হবে”

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪৫ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাক্ষাৎ করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। এসময় শহীদ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

 

গতকাল ২১ মে (বৃহস্পতিবার) বিকেলে জুলাই আন্দোলনের শহীদ নুরুল মোস্তফার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে পারিবারিক খোঁজ-খবর নেন ও মতবিনিময় করেন জামায়াত নেতৃবৃন্দ।

 

এসময় জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, বাংলাদেশ থেকে স্থায়ীভাবে ফ্যাসিবাদ বিলুপ্ত করার জন্য আমাদের শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। শহীদেরা আমাদের প্রেরণার বাতিঘর। আমরা শহীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নিতে সদা তৎপর। যে স্বপ্ন ও সাহস নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য তাঁরা জীবন দিয়েছেন আমরা শহীদের স্বপ্ন বাস্তবায়ন না করা পর্যন্ত ক্ষান্ত হবো না। জুলাই আন্দোলনের শহীদরা দেশকে স্বৈরাচারের শিকল থেকে মুক্ত করার স্বপ্ন নিয়ে রাজপথে জীবন দিয়েছেন। শহীদের আকাংখার আলোকে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে শহীদের রক্তের সাথে প্রতারণা করছেন। আমরা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহীদের রক্তের বদলা নিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

 

এসময় জেলা কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুখ, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিমুল্লাহ বাহাদুর,শহীদ নুরুল মোস্তফার পিতা মোহাম্মদ শফি উল্লাহ,ঈদগাঁও জনকল্যাণ পাঠাগারের সাবেক সভাপতি সেলিম উল্লাহ ওয়াহেদী ও ঈদগাঁও বাজার কমিটির সাবেক সেক্রেটারী মুফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net