1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে নবাগত ইউএনও'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঈদগাঁওয়ে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭৩ বার

স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশাসন গঠন করতে চাই। আমার দপ্তর সবার জন্য উন্মুক্ত থাকবে। আমার কাছে আসতে কারো মাধ্যম লাগবে না। কোন দল নয় প্রতিটি সেবা গ্রহীতা আমার কাছে গুরুত্বপূর্ণ’- এমনটাই জানিয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা।

 

১৪ মে ( বৃহষ্পতিবার) দুপুরে উপজেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন। সাংবাদিকরা সমাজের অসংগতি তুলে ধরলে প্রশাসনের কাজ করতে সুবিধা হয়। তাই তিনি উপজেলার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা প্রেসক্লাব সভাপতি বিজয় টিভি প্রতিনিধি সেলিম উদ্দিন, সাধারন সম্পাদক সাঙ্গু প্রতিনিধি  মোঃ মিজানুর রহমান আজাদ, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন, বাংলা মেইল প্রতিনিধি নুরুল আমিন হেলালী, আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, দৈনিক মিল্লাত প্রতিনিধি এইচএন আলম, দৈনিক দিনকাল প্রতিনিধি শফিউল আলম আজাদ, বাংলার সময় প্রতিনিধি এম বজলুর রহমান, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ছলিম উল্লাহ ছলিম, রুপালি সৈকত প্রতিনিধি আজিজুর রহমান রাজু, গনকন্ঠ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, রবিউল আলমসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

 

সভায় গণমাধ্যমকর্মীরা উপজেলার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net