1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৯৫ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে ঈদগাঁও ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিষ্ঠাবার্ষিকী।

 

১৫ মে (শুক্রবার) সকাল থেকে স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে মাঠে অনুষ্ঠানমালা শুরু হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিতব্য কর্মসূচির মধ্যে পবিত্র কুরআন তিলাওয়াত, স্বাগত রেলি, সংগঠনের কার্যক্রম উপস্থাপন, ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট, থ্যালাসেমিয়া রোগীদেরকে ফ্রি রক্তদান, অতিথিদের শুভেচ্ছা বিনিময়, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও রক্তদানের উপকারিতা বিষয়ে আলোচনা, শিক্ষার্থীদের রক্তদান বিষয়ক নাটক পরিবেশন, সম্মাননা প্রদান, দোয়া ও মোনাজাত।

 

এ উপলক্ষে দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সকাল ১১ টার দিকে বের করা হয় একটি বর্ণাঢ্য রেলি। যা ঈদগাঁও বাস স্টেশন, বাজারের ডিসি রোড অতিক্রম করে তরকারি বাজার হয়ে মাছ বাজার সড়ক দিয়ে পুনরায় প্রধান সড়ক ও স্টেশন অতিক্রম করে কেজি স্কুলে গিয়ে শেষ হয়।

 

এতে “স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ, যদি করেন রক্ত দান, বাঁচবে তবে একটি প্রাণ, রক্ত দিন, রক্ত দিন, জীবন বাঁচান, জীবন বাঁচান, শুভ শুভ দিন, ঈদগাঁও ব্লাড ব্যাংকের জন্মদিন, স্বেচ্ছাসেবীদের মিলনমেলা সফল হোক, সার্থক হোক” প্রভৃতি স্লোগানে এলাকা প্রকম্পিত করে তুলে।

 

রেলিতে সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী, আইনজীবী মোবারক সাঈদ, যুব মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি মনির আহমদ, স্বেচ্ছাসেবী জুনাইদ, মুফিজ, সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদ, প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রহমান বাবু, ফেরদৌস সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net