1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭৯ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মংচিংনু মারমা। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং সোমবার (১১ মে) অতিরিক্ত দায়িত্ব পালনকারী রামু উপজেলা ইউএনও’র কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।

 

নবাগত ইউএনও মংচিংনু মারমা জানান, তিনি ইতোমধ্যে উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু করেছেন। এর আগে তিনি ৩ জুলাই ২০২৫ সাল থেকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং পার্বত্য জেলা বান্দরবানের বাসিন্দা।

 

এদিকে,উপজেলায় নিয়মিত ইউএনও না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পাশাপাশি নিয়মিত সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড না থাকায় লাখো মানুষকে বিভিন্ন সেবা নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তবে তারা দ্রুত উপজেলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ সহকারী কমিশনার (ভূমি) নিয়োগের দাবি জানিয়েছেন।

 

অপরদিকে এসিল্যান্ড নিয়োগের জন্য ইতোমধ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net