1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮৭ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে মুনতাহা তসলিমা (৮) নামের নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

গতকাল সোমবার (১১ মে) বিকেলে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব নাইক্ষংদিয়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত মুনতাহা উক্ত এলাকার সিরাজুল ইসলাম ও মোস্তফা খাতুন দম্পতির কন্যা ।

 

জানা যায়, সোমবার বেলা ১২টার পর থেকে শিশু কন্যা মুনতাহার সন্ধান পাচ্ছিলনা পরিবারের সদস্যরা। খোঁজাখুজির এক পর্যায়ে প্রতিবেশী এলাকার মৃত অছিয়র রহমানের ছেলে মালয়েশিয়া প্রবাসী নুরুল আলমের নির্মাণাধীন বসতঘরের অরক্ষিত সেপটিক ট্যাংকের ভেতর নিখোঁজ শিশু কন্যার নিথর দেহের সন্ধান মেলে। স্বজনরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সংবাদ পেয়ে রাতে ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি পূর্বক নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে একই দিন দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে লাশ দাফন করা হয় জানান ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net