ঢাকা   ০৫:৪৫:২৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৯২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাহ রশিদ আহমদ ডিগ্রি কলেজটি জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১ টায় কলেজের শিক্ষার্থীরা জাতীয়করণের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ সহকারে কলেজ থেকে ঈদগাঁও বাসস্টেশনে অবস্থান নেয়।

সহস্র শিক্ষার্থীর এ যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে যোগদেন উপজেলার শিক্ষানুরাগী, সচেতন জনগণ,অভিভাবক ও কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

ঈদগাহ রশিদ আহমদ ডিগ্রি কলেজ শিক্ষার্থী মুহাম্মদ আবদুল্লাহর পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, বিগত চল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ কলেজটি উপজেলার একমাত্র কলেজ। যার অবকাঠামো সরকারি করণের জন্য উপযুক্ত। কক্সবাজার সদর উপজেলা থেকে পৃথক ঈদগাঁও উপজেলা বাস্তবায়নের পাঁচ বছর অতিবাহিত হতে চললেও বিগত ফ্যাসিস্ট সরকার উপজেলায় দশকের পর দশক ধরে শিক্ষার আলো জ্বালানো কলেজটি জাতীয় করণের দিকে মনযোগ না দিয়ে নাম পরিবর্তনে ব্যস্ত ছিল। দেশের প্রতি উপজেলায় একটি করে কলেজ সরকারি করণের বিধান থাকলেও দূর্ভাগ্যবশত এখনো অত্র কলেজটি জাতীয় করণে কোন উদ্যোগ নেয়নি সরকার। এখনো পর্যন্ত উপজেলার উচ্চশিক্ষামুখি শিক্ষার্থীদের বিপুল অর্থ ব্যয়ে পড়ালখা চালিয়ে যেতে হচ্ছে দূরদুরান্তে গিয়ে। অপরদিকে কলেজটি জাতীয় করণ না হওয়ায় গুনগত শিক্ষার মান থেকেও বঞ্চিত হচ্ছে উপজেলার শিক্ষার্থীরা। তারা অবিলম্বে উপজেলার একমাত্র কলেজটিকে জাতীয়করণ করতে অত্র আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজারের কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ শিক্ষা মন্ত্রী ও মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
২১/৫/২০২৬ খ্রি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি