1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৩ বার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি গরু এবং চোরাচালানে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে গ্রেফতার করা হয়েছে।

 

২৬ মে ( মঙ্গলবার)  দিবাগত রাত পৌনে ২ টার সময় মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা এলাকা থেকে গরু,গাড়িসহ চালককে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত চালক সিরাজুল ইসলাম (২৫) রামু উপজেলার উখিয়ার ঘোনা , কাউয়ার খোপ  এলাকার আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় আরো দু’জন অজ্ঞাতনামা আসামী পলাতক রয়েছে।

 

পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নির্দেশনায় এসআই অচিন্ত কুমার দে’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এসময় রামু পানিরছড়া বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ (ভোলা-ড-১১-০৪১১) থেকে চালক সিরাজুল ইসলামকে আটক করে এবং অবৈধভাবে নিয়ে আসা ১০টি গরু উদ্ধার করে। এসময় দুইজন পালিয়ে গেছে। জিজ্ঞাসাবাদে বৈধ কাগজপত্র ছাড়াই মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে ঈদগাঁও বাজারে নিয়ে যাওয়া হচ্ছে বলে স্বীকার করেন চালক সিরাজ।

 

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেফতারকৃত ও পলাতক অজ্ঞাতনামা অপর আসামীর বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এছাড়া চোরাচালান রোধে থানা পুলিশ সর্বদা তৎপর বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net