1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৪০ বার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) বিগত বছরের ন্যায় এ বছরও বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার অসহায়, হতদরিদ্র, পথবাসী ও বস্তিবাসী মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে।

সংগঠনের উদ্যোগে এ বছর মোট সাতটি গরু কোরবানি করা হয় এবং প্রায় এক হাজারেরও বেশি অসহায় মানুষের হাতে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সংগঠনের স্বেচ্ছাসেবীরা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর সভাপতি আবু আহমেদ খিজির ও পাবলিক রিলেশন সেক্রেটারি মোহাম্মাদ আলী রেজা বলেন “আলহামদুলিল্লাহ, প্রবাসী সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও উদারতায় আমরা এ বছরও অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরেছি। যারা আর্থিক, নৈতিক বা স্বেচ্ছাসেবী হিসেবে এই মহতী উদ্যোগে অংশ নিয়েছেন— সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

তারা আরও জানান যে, মানুষের প্রতি দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকার থেকেই এই উদ্যোগ নেওয়া হয়।

ইনশা আল্লাহ, আগামী বছর আরও বৃহৎ পরিসরে, আরও বেশি জেলা ও উপজেলায় এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এই মহতী উদ্যোগকে আরও শক্তিশালী করতে সংগঠন সকলের সহযোগিতা কামনা করছে।

প্রবাসীদের অধিকার ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা

উল্লেখ্য, কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রবাসীদের অধিকার, কল্যাণ এবং বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনটি ইতোমধ্যে প্রবাসীদের সমস্যা ও দাবি‑দাওয়া নিয়ে সরকারের কাছে স্মারকলিপি প্রদান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে বৈঠক, প্রবাসী কল্যাণ ও উন্নয়ন সংক্রান্ত গবেষণা, নীতিগত প্রস্তাবনা ও সচেতনতা কার্যক্রম সহ একাধিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে।

 

ইকুরিয়া ঢাকা ২, চুনকুটিয়া ঢাকা ৩, শুভাদ্যায়া ঢাকা ৪, হালিশহর চট্টগ্রাম ৫, পটিয়া চট্টগ্রাম৬, আসকার দীঘি (পশ্চিম পাড), চট্টগ্রাম ৭ ও রামু কক্সবাজার এলাকায় মাংস বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net