1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পথশিশুদের উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত কাজের অঙ্গীকার

বিল্লাল হোসেন বাহার, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭৯ বার

কারিতাস ঢাকা অঞ্চলের বাস্তবায়িত আলোকিত শিশু প্রকল্প-এর উদ্যোগে ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর আরামবাগ ড্রপ-ইন সেন্টারে আয়োজিত এ সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা সমাজসেবা কার্যালয়-৮, মিরপুরের সমাজসেবা কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আউটরিচ অফিসার মুক্তা আক্তার।

সভায় উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (ইসিডি) অসীম ক্রুজ, সমাজসেবা কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, নিউজ ২১ বাংলা-এর স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন বাহার, ৮ নম্বর ওয়ার্ডের সচিব নজরুল ইসলাম, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সান্দ্রা আন্তনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউসেফ বাংলাদেশ, ফ্রেন্ডস অব বাসা, কাপ, নগর স্বাস্থ্য কেন্দ্র, সীপ, আহছানিয়া মিশন, হীড বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, এড্রা বাংলাদেশ, ডিএসকে, কর্মজীবী নারী, ব্র্যাক, বাডো, বাপসা-এর প্রতিনিধিরা। সভায় রূপনগর থানার এএসআই আমেনা, যিনি নারী ও শিশুদের নিয়ে কাজ করেন, তিনিও উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় সুবিধাবঞ্চিত ও বিপদাপন্ন পথশিশুদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবামূলক কার্যক্রম তুলে ধরে শিশুদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করে।

বক্তারা বলেন, প্রকল্প এলাকার সুবিধাবঞ্চিত পথশিশুরা যেন সমাজের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং তাদের সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত হয়—সেই লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভা শেষে পথশিশুদের কল্যাণে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net