1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩৪ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আজ বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

 

পাশাপাশি চান্দিনা এলাকাতেও সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুই অংশ মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে।

 

জানা গেছে, চান্দিনা এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কাভার্ডভ্যান সরিয়ে নেওয়া হয়।

 

টানা তিনদিন ধরে ভোর থেকে দিনের বড় একটি সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট দেখা দিচ্ছে। এতে ঈদযাত্রাকে সামনে রেখে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

 

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু জানিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকায় যাচ্ছিলেন। কুমিল্লা থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত যান চলাচল স্বাভাবিক থাকলেও ইলিয়টগঞ্জ পার হওয়ার পর দীর্ঘ যানজটে আটকে পড়েন। আজ সকাল ৭টা থেকে তিনি একই জায়গায় অবস্থান করছেন।

 

অপর যাত্রী সাইফ বাবু জানান, কয়েকদিন ধরেই মহাসড়কে যানজটের খবর পাচ্ছিলেন। ভেবেছিলেন সকালে রওনা দিলে দ্রুত ঢাকায় পৌঁছাতে পারবেন। কিন্তু যানজটে আটকে ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে পড়েছেন।

 

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেছেন, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছে একটি ট্রাক উল্টে যাওয়ায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net