1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী 

মুজিব উল্ল্যাহ্ তুষার
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০৭ বার

দেশের মানুষ আজ প্রকৃত গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। বিভাজন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সংস্কৃতি সমাজকে গভীর সংকটে ফেলেছে। যে রাজনীতি মানুষের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে না, সেই রাজনীতি কেবল ক্ষমতার প্রতীকে পরিণত হয়।  তাই গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান দেশপ্রেম, মানবিক রাষ্ট্রচিন্তা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে চট্টগ্রামে লাভ বাংলাদেশ পার্টির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে

 

প্রধান অতিথির বক্তব্যে লাভ বাংলাদেশ পার্টির চেয়ারম্যান ও বর্ষীয়ান সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী এই মন্তব্য করেন।

 

 

শুক্রবার (১৫ মে) বিকেল ৪টায় নগরের কাজির দেউরিস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব-৩১ হলে চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু হুরায়রা।

 

চট্টগ্রাম মহানগর সভাপতি আবদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে এবং মহানগর সম্পাদক শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য সেলিম উল্লাহ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ও নজরুল গবেষক ওচমান জাহাঙ্গীর, চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনির চৌধুরী এবং লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর আ ন ম তাজওয়ার আলম। অতিথি আলোচক ছিলেন দি ডেইলি ট্যুরিস্ট-এর ডেপুটি এডিটর কামাল উদ্দিন, সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষার।

 

 

সভাপতির বক্তব্যে আবদুল্লাহ মজুমদার বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই আমাদের রাজনৈতিক অঙ্গীকার। বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনতার ঐক্যের প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক আমির হোসেন, মাওলানা নুর মোহাম্মদ, মিনহাজুল আবেদীন, জাহাঙ্গীর আলম ও মাওলানা গোলাম রাব্বানীসহ অনেকে।

 

এছাড়া অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক আ ফ ম বোরহান, সমাজকর্মী দিলরুবা শরিফ, শিশুসাহিত্যিক মোস্তফা হায়দার, কবি-সম্পাদক শওকত এয়াকুব, ছড়াকার শফিকুল ইসলাম সবুজ, সাংবাদিক ইমরান সোহেল, সাংবাদিক, পেশাজীবি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net