1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী

চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত

শাহজালাল শাহেদ, চকরিয়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৩ বার

উইমেন ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড রেসিলিয়েন্ট সোসাইটি (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অধীনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)’র আয়োজনে চকরিয়ায় দিনব্যাপি জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে|

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়| র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে সমবেত হয়| র‌্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার| তিনি র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন|

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিসিপি’র উপ-পরিচালক সোনিয়া ইসলাম ও চকরিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুনীর চৌধুরী|

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিসিপি’র সহকারী পরিচালক মোহাম্মদ আবদুস সালাম|

জমকালো আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপি এ মেলার স্টলে অংশগ্রহণ করে স্ব-স্ব ব্যানারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও উদ্যোক্তা নির্ভর শিল্প প্রতিষ্ঠান| এ মেলায় সাধারণ নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও দর্শণার্থী হিসেবে মেলা উপভোগ করেন| তাছাড়া মেলায় স্বেচ্ছায় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়|

উল্লেখ্য, জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ে কিশোর-কিশোরী, নারী এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিসিসিপি দিনব্যাপি এ মেলার আয়োজন করে|

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net