1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৯ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে রিফাত গাজী (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়নের চর মার্গারেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাজাহান শিকদার নামে এক ব্যক্তি গরু নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি স্থানীয়দের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি একটি গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। তাদের দাবি, মৃতের মুখেও কাপড় পেঁচানো ছিল এবং ঘটনাস্থল থেকে একটি প্যান্ট উদ্ধার করা হয়েছে।

‎নিহত রিফাত গাজী চর মার্গারেট গ্রামের লিটন গাজীর ছেলে। সে একই এলাকায় নানার বাড়িতে থাকত বলে জানা গেছে। তার নানার নাম হোসেন মাল। পাশের বাড়ির সিদ্দিক হাওলাদারের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এখনও।

‎এ বিষয়ে রাঙ্গাবালী চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net