1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা 

জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮০ বার

উত্তর চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী খেলায় মাদার্শা একাদশ ১-০ গোলে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়লাভ করে।

 

শনিবার (৯ মে) বিকেলে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী খেলা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

 

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি’র পৃষ্ঠপোষকতায় চলমান এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

 

জাগৃতির সভাপতি মো. ওসমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন_ উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম এবং হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মনিরুল আলম জনী।

 

টুর্নামেন্ট আয়োজক উপ-পরিষদের সদস্য আব্দুল্লাহ আল চৌধুরী, সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, সাহিদুল আজম সাহেদ, মো. রাশেদ, সেলিম রিয়াজ, মো. রুবেল ও মো. আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মাদার্শা একাদশ অধিনায়ক মো. সোহেল। উল্লেখ্য, কাল (রোববার) পটিয়া উপজেলার এজিএসআর স্পোর্টিং ফুটবল ক্লাব এবং মাটিরাঙ্গা উপজেলার গোমতী ফুটবল একাডেমী খেলবে বিকাল ৩টায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net