1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪২ বার

নবীগঞ্জ পৌরসভার কেলি কানাইপুর হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে তৌহিদী জনতা ও স্থানীয় বাসিন্দারা। মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৫ মে) বিকেলে নবীগঞ্জ শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।জানা যায়, আছরের নামাজের পর স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, অলেম সমাজ, তরুণ সমাজ ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণকেন্দ্র গাজীর টেকে গিয়ে পথসভায় মিলিত হয়। এ সময় “অশ্লীলতার মেলা চলবে না”, “জুয়ার আসর বন্ধ করতে হবে”, “ধর্মীয় মূল্যবোধবিরোধী আয়োজন মানি না, মানবো না” ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।পথসভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, মাওলানা নুরুল হক, নবীগঞ্জ পৌর জামায়াতের আমির এমদাদুল হকসহ অনেকেই। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ।বক্তারা অভিযোগ করেন, কেলি কানাইপুর হ্যালিপ্যাড মাঠে কিছু ব্যক্তি বাণিজ্য মেলার নামে স্টল নির্মাণসহ প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে স্থানীয়দের আশঙ্কা, এই আয়োজনের আড়ালে জুয়ার আসরসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হতে পারে। অতীতের বিভিন্ন মেলার উদাহরণ টেনে তারা দাবি করেন, মেলার নামে অশ্লীলতা, অনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক-ধর্মীয় মূল্যবোধবিরোধী পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি করেছে।বক্তারা দ্রুত এ আয়োজন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কঠোর হুশিয়ারি দেন। তারা বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে জনরোষ সৃষ্টি হতে পারে এবং স্টল ও প্যান্ডেল ভাঙচুরসহ অনাকাঙ্খিত পরিস্থিতির আশঙ্কা রয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।এদিকে, এর আগেও মেলা বন্ধের দাবিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এটি কোনো বাণিজ্য মেলা নয়; বরং শিল্প ও পণ্য মেলা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে এবং সেখানে কোনো ধরনের অসামাজিক, অনৈতিক বা অশ্লীল কর্মকাণ্ড, লটারি কিংবা যাত্রাগানের আয়োজন করা হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net