1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌরসভাধীন আলীয়াবাদে অবস্থিত চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬।ষ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস‍্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সুরুজ খা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু, পৌর বিএনপির সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন মহিন, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ কামাল মিয়া ও এনামুল হক সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আলীয়াবাদ গ্রামের সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষকবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে বলেন,

“শিক্ষার প্রসারে এবং আগামী দিনের যোগ্য নাগরিক গঠনে এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় অত্র এলাকার শিক্ষা বিস্তারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয়।”

 

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ইভেন্ট এবং বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net