ঢাকা   ০৬:৩৬:২৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি

বাংলাদেশ সুশীল ফোরামের শোক ও নিন্দা বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৪৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গভীর শোক ও তীব্র ক্ষোভের সাথে বাংলাদেশ সুশীল ফোরাম রাজধানীর পল্লবীতে সংঘটিত নির্মম শিশু হত্যাকাণ্ডের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

 

এসময় বাংলাদেশ সুশীল ফোরাম সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক কলামিস্ট ও গবেষক) বলেন

মাত্র ৭ বছর বয়সী নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে যেভাবে পাশবিক ও অমানবিক নিষ্ঠুরতায় হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার প্রস্তুতি নেওয়া একটি শিশুর এমন করুণ পরিণতি শুধু তার পরিবার নয়, পুরো জাতির হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে।

আমরা গভীর শোকের সাথে রামিসার পিতা আবদুল হান্নান মোল্লা, মাতা পারভীন আক্তার এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। যে মা দরজার বাইরে দাঁড়িয়ে সন্তানকে ডাকছিলেন, অথচ ভেতরে তাঁর সন্তানের জীবনপ্রদীপ নিভে যাচ্ছিল—এই বেদনার ভাষা সত্যিই অবর্ণনীয়।

বাংলাদেশ সুশীল ফোরাম এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে। পাশাপাশি—

মামলার তদন্ত সম্পূর্ণভাবে স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে সম্পন্ন করতে হবে;

অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে;

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আবাসিক এলাকায় নজরদারি ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

একটি শিশুও যদি নিরাপদ না থাকে, তবে আমাদের সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন থেকেই যায়—এ প্রশ্ন আজ প্রতিটি সচেতন ও বিবেকবান মানুষের সামনে।

শেষে আমরা রামিসা আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি