1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ' মানুষ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৫ বার

ফটিকছড়ির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “কাঞ্চন নগর রেনেসাঁ”-এর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ আয়োজনে প্রায় ১২০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত শত শত মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভীড় করেন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন।

৩০ মে সকালে রুস্তমিয়া মনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

কাঞ্চন নগর রেনেসাঁ’র সভাপতি মাওলানা আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: মুহাম্মদ ইলিয়াস।

স্বাস্থ্য ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ জামাল উদ্দিন।

 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রকৌশলী শাহ আলম এবং ডা: আবরার ফয়সাল সিয়াম। তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে “কাঞ্চন নগর রেনেসাঁ” ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net