1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্যাসিস্ট আওয়ামী ঘনিষ্ঠতার অভিযোগে হোমিওপ্যাথিক কাউন্সিলের চেয়ারম্যান পদে আবেদিত শফিকুল ইসলাম স্বপনকে ঘিরে বিতর্ক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

ফ্যাসিস্ট আওয়ামী ঘনিষ্ঠতার অভিযোগে হোমিওপ্যাথিক কাউন্সিলের চেয়ারম্যান পদে আবেদিত শফিকুল ইসলাম স্বপনকে ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯০ বার

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম স্বপনের সম্ভাব্য নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহল তাকে ওই পদে নিয়োগ দিতে জোর তৎপরতা চালাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় বিভিন্ন সুবিধা ভোগকারী হিসেবে পরিচিত শফিকুল ইসলাম স্বপনকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চেয়ারম্যান পদে বসানোর চেষ্টা চলছে। এ নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

জানা যায়, শফিকুল ইসলাম স্বপন নরসিংদীর ফটিকুন্নেসা ইদ্রিস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বকালীন সময়ে তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। বর্তমানে তিনি অবসরে রয়েছেন।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় তিনি কলেজটির অধ্যক্ষ পদে আসীন হন। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় ডা. ইফতেখারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে তিনি ওই পদ লাভ করেন বলে অভিযোগকারীদের দাবি।

এছাড়া বিভিন্ন সময়ে নরসিংদীর সাবেক মেয়র কামরুজ্জামান, সাবেক মেয়র আমজাদ হোসেন বাচ্চু এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন ভূঁইয়ার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফলে তাকে আওয়ামী ঘরানার ব্যক্তি হিসেবেই দেখছেন অনেকে। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বিএনপিমুখী অবস্থান নেওয়ার চেষ্টা করছেন বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এদিকে, সরকার প্রণীত “বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩” অনুযায়ী নতুন কাঠামোয় হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন করা হবে। এ কাউন্সিলের অধীনে থাকবে গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ, যেখানে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ সংসদ সদস্যরাও সম্পৃক্ত থাকবেন।

সংশ্লিষ্টদের মতে, দেশের ৬৭টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, প্রায় ২২ হাজার শিক্ষার্থী, ৪৮ হাজার ডিপ্লোমাধারী চিকিৎসক এবং আড়াই হাজারের বেশি বিএইচএমএস গ্র্যাজুয়েট চিকিৎসকের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম তদারকির জন্য দক্ষ, অভিজ্ঞ ও উচ্চশিক্ষিত ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভিযোগে আরও বলা হয়েছে, শফিকুল ইসলাম স্বপন এসএসসিতে কলা বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হন এবং এইচএসসি পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হওয়ার পর ডিএইচএমএস ডিগ্রি অর্জন করেন। এমন একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ এ পদে বসানোর প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

চিকিৎসক সমাজের একাংশ মনে করছেন, দেশের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে যোগ্য, সৎ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালে একনেক সভায় হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ১০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেন। এর ধারাবাহিকতায় রাজধানীর মিরপুরে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও ১০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠিত হয়, যা দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা প্রদান করে আসছে।

সচেতন মহলের প্রত্যাশা, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একজন যোগ্য, দক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net