1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৩২ বার

আয়োজনের মাধ্যমে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (রেজিঃনং-বাজাফে-০৮) হাটহাজারী উপজেলা শাখা। ১লা মে হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে শ্রমিক সমাবেশ এবং হাটহাজারীর বিভিন্ন পেশার শ্রমিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালী।

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারী ও উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকবর এর সঞ্চালনায় উপজেলা সভাপতি এস এম রাশেদুল আলমের সভাপতিত্বে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালীপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের চৌধুরী।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার কোষাধ্যক্ষ হারুনুর রশিদ।

 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো. ইসহাক, পৌরসভা জামায়াতের আমীর মাস্টার মাহমুদুল করিম।

 

বক্তৃতা করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী পৌর সভাপতি ডাঃ মুহিব্বুল্লাহ্ আহমেদ, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন, মির্জাপুর ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেন, ও গুমানমর্দ্দন সভাপতি মোঃ আবু তৈয়ব, ধলই ইউনিয়ন সেক্রেটারি জহিরুল ইসলাম, কার-মাইক্রো সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইয়াছিন, শ্রমিক নেতা জাবেদ ও মাহবুবুল আলম।

 

অতিথি ছিলেন, হাটহাজারী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুল কাদের, মাও. আব্দুল আজিজ খাঁন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আছলাম মোরশেদ, শিল্প ও বাণিজ্য বিভাগের সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, মিডিয়া বিভাগের সেক্রেটারি আবুল বাশার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net