1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩ বার

মাগুরার কৃতিসন্তান এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী দ্বিতীয়বারের মতো সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পর প্রথমবার মাগুরায় আগমন উপলক্ষে তাঁকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

১৫ মে শুক্রবার দুপুরে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম গেটে শ্রীপুর উপজেলা বিএনপিও এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে উক্ত গণসংবর্ধনা প্রদান ও মোটর শোভাযাত্রার আয়োজন করে।

বেলা ১১টায় অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী (এমপি) কামারখালীর গড়াই সেতু পার হয়ে শ্রীপুরের ওয়াপদা বাজারে  এসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হন তিনি। পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে তাকে শ্রীপুর সরকারী এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় গেটে (পাবলিক লাইব্রেরীর সামনে) গণসংবর্ধনা মঞ্চে নিয়ে আসা হয়।

 

 

উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পি’র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আব্দুর রশিদ ও মোঃ ফারুকুজ্জান ফারুক, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়েত হোসেন খান,শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব  খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার আশরাফুল ইসলাম নালিম, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার।

 

‘ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

 

উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন,কৃষকদলের আহবায়ক রুমানুর রহমান বিপ্লব, মহিলা দলের আহবায়ক শাহনাজ ফেরদৌস হ্যাপি, কৃষকদলের সাধারণ সম্পাদক সুজন,

 

উপজেলা শ্রমিকদলের আহবায়ক সেলিম রেজা,

 

উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের  নেতৃবৃন্দ।

 

 

সংবর্ধনার জবাবে আবেগাপ্লুত কণ্ঠে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি বলেন, “মাগুরা ও শ্রীপুরের মানুষ আজ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল। এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং আমি মিলেমিশে মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net