1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা 

মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৩ বার

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এর আওতায়  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ১৮ মে সোমবার বেলা ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এ মেলার আয়োজন করে। মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যশোর অঞ্চলের প্রতিটি জেলায় কৃষি উৎপাদনে ব্যাপক সহায়ক। এই জেলাগুলোতে ধান, পাট,গম,সরিষাসহ নানা ধরনের সবজি ও মসলা জাতীয় ফসল অধিক উৎপন্ন হয়। যা জেলার চাহিদা মিটিয়ে বাইরের দেশে আমরা রপ্তানি করছি।

 

তিন দিনব্যাপী এ মেলায়  বিভিন্ন স্টলে কৃষকদের উৎপাদিত নানা ধরনের ফসল ও সবজি প্রদর্শিত হচ্ছে। আগামী বুধবার এ মেলার সমাপনী হবে বলে জানা গেছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net