1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩১ বার

পার্বত্য লামা-আলীকদমে ম্রো উপজাতি শিশুদেরকে জোর করে ধর্মান্তর করার অভিযোগে মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর  বিরুদ্ধে নেত্র নিউজে মিথ্যাচার করার প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে মানববন্ধন করা হয়েছে।

 

মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার ঈদগাঁও বাস ষ্টেশনে  জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে ‘নেত্র নিউজে প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এসময়  শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা অংশ নেন।

 

বক্তরা বলেন, ‘স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার সবার আছে। জোর করে কাউকে মুসলিম বানানো যায়না।

 

স্থানীয় পর্যায়ে খ্রিস্টান কতক এনজিও এবং মিশনারিদের কাজের মাধ্যমে এর কার্যক্রম চলে আসছে। বান্দরবান জেলায় খৃষ্টান ধর্মাবলম্বীর সংখ্য- কমবেশি ১ লাখ ৩ হাজার, মুসলমান দেড় লাখ, বৌদ্ধ ধর্মাবলম্বী- ৩৩ হাজার, হিন্দু ১২ হাজার। পার্বত্য চট্টগ্রামে ২য় বৃহৎ জনগোষ্ঠী হওয়ার কথা বৌদ্ধদের, কিন্তু বাস্তবে তার উল্টোটা।

 

তা হলে কি পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খৃষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের অভিযোগ  সত্য। পাহাড়ে লাখো উপজাতি (বুড্ডিস্ট) খৃষ্টান হওয়ার ব্যাপারে কারো কোনো আপত্তি নেই। গুটিকয়েক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করার বিষয় নিয়ে কিছু নেতা ও বুদ্ধিজীবী হাউমাউ শুরু করেছেন।

 

বক্তারা দাবি করেন, ‘ইসলাম ধর্ম কোনো জাতির বা দেশের একক ধর্ম নয়; ইসলাম সমগ্র মানব জাতির জন্য দুনিয়া ও আখিরাতে শান্তির ধর্ম। সুতরাং আমারা শান্তির পথে।

 

নেত্র নিউজে প্রচারিত সংবাদ মিথ্যা দাবি করে তারা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

 

উপজেলা অনলাইন প্রেসক্ৱাব সভাপতি মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা প্রেসক্ৱাব সভাপতি সেলিম উদ্দিন,  ঈদগাঁও প্রেস ক্ৱাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, নয়াদিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক, সাংবাদিক আজিজুর রহমান রাজু, নওমুসলিম ডাঃ মোঃ আবদুর রহমান চৌধুরী, ক্বারী মাওলানা রমজান আলী, মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মনির আহমদ, সভাপতি মোঃ জুবাইর, ঈদগাঁও ব্লাড ব্যাংকের মোঃ তৌহিদ ও সাইম ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net