1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০৮ বার

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

শনিবার দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের অধীনস্থ জালিয়া পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এই বিশেষ অপারেশন পরিচালনা করা হয়। এসময় ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এসময় সুইথোয়াই মারমা (৩৫) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে ইউপিডিএফ কালেক্টর রনেল চাকমা ওরফে মন্টু চাকমাসহ তিনজনকে আটক করা হয়। আটক রনেল চাকমা জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার বাসিন্দা। অভিযানে আরও আটক হন রাজু মারমা ওরফে সাচিং (১৮), যার বাড়ি রামগড় উপজেলার যৌথ খামার এলাকায়। আর গুলিবিদ্ধ সুইথোয়াই মারমার বাড়ি উপজেলার খেদা এলাকায়।

জানা যায়, অভিযানের সময় গোলাগুলিতে সাত্রোই মারমা ডান কাঁধে গুলিবিদ্ধ হন। পরে সেনা সদস্যরা তাকে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

অভিযানস্থল থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক বাকি দুই ইউপিডিএফ সন্ত্রাসী এবং উদ্ধারকৃত অস্ত্র রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় অভিযানে গেলে ইউপিডিএফ সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়ঁলে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ সময় আরও ২ ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ টি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net