1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আবু হুমাইর, টেকনাফ, (কক্সবাজার), সংবাদদাতা
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫০ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টেকনাফ উপজেলা শাখার আওতাধীন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

 

শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে হ্নীলা পুরাতন বাজার রোডস্থ আজিম ম্যানশনের দ্বিতীয় তলায় এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাকের আহমদ এবং সঞ্চালনা করেন সদস্যসচিব নুরুল আজিম সোহেল।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হাসান ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং বৃহত্তর হ্নীলা ইউনিয়ন শাখা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার রশিদ আহমদ।

 

এছাড়াও বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির উপদেষ্টা দিলদার আহমদ মেম্বার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হোছাইন আহমদ আনিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন বাপ্পি এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ—মাস্টার জামাল হোছাইন, নুরুল আলম, জসিম উদ্দিন রনি, মোঃ রাসেল, আবুবকর আল মাসুদ, জোবাইর ওসমান, মনিরুল ইসলাম, মোঃ ফয়সাল ও মোঃ ইসমাইল।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উত্তর শাখা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্যসচিব আব্দুল্লাহ বিন কাদের, শ্রমিক দলের আহ্বায়ক জাহেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার আদায় এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net