বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়নের উদ্যোগে শনিবার বাদে মাগরিব প্রিন্স অব ঈদগাঁও মিলনায়তনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম।
ইউনিয়ন আমির অধ্যাপক মো: হাকিম আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন সহ-সেক্রেটারি লায়েক ইবনে ফাজেলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর। বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা ফাজেল ইবনে শরিফ প্রমুখ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, অফিস সম্পাদক কামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন, মাস্টার আব্দুর রশিদ, জয়নাল আবেদীন, আব্বাস উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা ইসলামী আন্দোলনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।