1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৫৯ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সেচ্ছাসেবী সংগঠন “আমরা গোমাতলীবাসী”র অন্যতম সদস্য, শাহ জব্বারিয়া মাদরাসার শিক্ষক জমির উদ্দীনের পিতা, পোকখালী ইউনিয়নের গোমাতলী বারআউলিয়াপাড়ার বাসিন্দা, বর্তমানে ঈদগাঁও নিবাসী হাজী আবু তাহের (৮৫)  প্রকাশ আবু সারাং ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

 

১৫ মে ( জুমাবার) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের গোমাতলীপাড়া গ্রামস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

তিনি গোমাতলী বারআউলিয়া গ্রামের মরহুম গোলাম সোবহানের পুত্র। মৃত্যুকালে ৪ ছেলে, ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী তিনি রেখে গেছেন।

 

শুক্রবার বাদে আছর ঈদগাঁও ইউনিয়নের গোমাতলীপাড়া মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযার নামাজ আদায় করা হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।

 

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব, সেচ্ছাসেবী সংগঠন “আমরা গোমাতলীবাসী”  ও শাহ জব্বারিয় মাদরাসার কর্মরত শিক্ষক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net