1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৫৫ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে তিনটি কামান সদৃশ বস্তুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার ভাঙারি ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়ি থেকে এসব বস্তু পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার।

 

তিনি জানান, গত ১৮ মে ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪৫ পৌনে ১১ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তাদের কাছে সংবাদ আসে, ওই বাড়িতে কামান সদৃশ তিনটি বস্তু রয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় ঈদগাঁও থানা পুলিশ এর একটি দল।

 

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে বস্তু তিনটির দৈর্ঘ্য আনুমানিক সাড়ে ১২ ইঞ্চি এবং ব্যাস প্রায় ১০ ইঞ্চি বলে জানা গেছে। বস্তুগুলোর গায়ে ময়লা ও মরিচার স্তর রয়েছে।

 

তিনি আরো জানান, বিষয়টি পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ভাঙারি ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, তিনি পার্শ্ববর্তী চৌফলদণ্ডী ইউনিয়ন এলাকা থেকে এগুলো সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো বিক্রির চেষ্টা করলে এক ক্রেতা এগুলোকে সন্দেহজনক বস্তু হিসেবে চিহ্নিত করেন এবং কেনাবেচা থেকে বিরত থাকেন।

 

উল্লেখ্য ঘটনাটি তিন দিন আগের হলেও আজ ২১ মে বৃহস্পতিবার বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বস্তুগুলো এখনো ঘটনাস্থলে থাকায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিরাপদভাবে নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net