ঢাকা   ০৬:৫০:৫৬ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযান,অস্ত্রসহ ২ জন গ্রেফতার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৮১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারে ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ ২জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

 

বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার আলমাছিয়া গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

 

র‍্যাব সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার রাত ১টার দিকে ঈদগাঁও আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় অভিযান চালায় র‍্যাবের সিপিসি দল। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুই ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঈদগাঁও কালিরছড়া এলাকার এনামুল হক এনাম ও নুরুল আফসার রিপন।

 

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি