1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ০ বার

কক্সবাজারের  ঈদগাঁওয়ে থাসা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

 

২২ মে (শুক্রবার) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশনায় উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে  সিআর সাজা পরোয়ানাভুক্ত-১জন , সিআর পরোয়ানাভুক্ত ৪জন ও ধর্তব্য অপরাধে ১ জন আসামীসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী রাজঘাট গ্রামের মৃত আবু আহমদের পুত্র জামাল উদ্দিন, ইসলামপুর ইউনিয়নের জুমনগর গ্রামের নুরুল আলমের পুত্র মোঃ আরমান, একই এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র নুরুল আলম, জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়া গ্রামের রশিদ আহমদ সিকদারের পুত্র আমিরুল আজম সুজন, ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা গ্রামের মোঃ শাহজাহানের কন্যা রেখা বিবি ও ইসলামপুর ইউনিয়নের পুর্ব বামনকাটা গ্রামের মোহাম্মদ কাসেমের পুত্র শফি আলম।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, অপরাধ দমন ও এলাকার শান্তি-শৃঙ্খলায় থানা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। এলাকার অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এই চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net