ঢাকা   ০৭:২৬:২৭ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদগাহ গ্রামার স্কুল প্রাথমিকের স্বীকৃতি পেল 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের‘ঈদগাহ গ্রামার স্কুল’ স্বল্প সময়ের মধ্যেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নিবন্ধনের স্বীকৃতি পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।

 

বিভাগীয় উপপরিচালক মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত ২৯ এপ্রিল জারিকৃত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পত্রে বলা হয়, ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩’-এর বিধি-৫ এর উপবিধি (৫) অনুযায়ী বিদ্যালয়টিকে নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে। একই সাথে বিধিমালায় উল্লেখিত শর্তাবলীর পাশাপাশি আরও কিছু শর্তের আওতায় এ নিবন্ধন দেওয়া হয়েছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি