1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উন্নয়ন কাজে গতি আনতে সাতকানিয়ায় এমপির কড়া নির্দেশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

উন্নয়ন কাজে গতি আনতে সাতকানিয়ায় এমপির কড়া নির্দেশ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৮ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করতে ঠিকাদারদের কড়া নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।

 

মঙ্গলবার দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

 

সভায় এমপি শাহজাহান চৌধুরী বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

 

তিনি আরও বলেন, অনেক সড়কের উন্নয়ন কাজ শুরু হলেও দীর্ঘদিনেও তা শেষ না হওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই সংশ্লিষ্টদের দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। রাস্তাঘাট সংস্কারসহ চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন এমপি।

 

সভায় অন্যান্য বক্তারাও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, পৌর জামায়াতের নায়েবে আমীর শাহ আলম, সাবেক আমীর এম ওয়াজেদ আলী, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবরসহ বিভিন্ন ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net