1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৪৮ বার

পরিবেশের ভারসাম্য রক্ষা ও রাসুল (সঃ) এর আদর্শকে ধারণ করার লক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ( ১৪ মে) উপজেলার ক্রসিং গোল চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলা শাখার আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী।

 

 

প্রধান অতিথি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) সর্বো প্রথম বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন। তাঁর ধারাবাহিকতায় আমরা আজ অব্দি এ কর্মসূচি পালন করে যাচ্ছি। তিনি আরো বলেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ আমাদের জীবন বাঁচায়। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া গাছ থেকে আমরা বিভিন্নভাবে উপকৃত হই। গাছ মানবদেহ থেকে নির্গত কার্বনডাইঅক্সাইড গ্রহন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

 

তিনি আরো বলেন, গাছ লাগানোকে হাদিস শরিফে উত্তম ইবাদত বলা হয়েছে। একে সদকায়ে জারিয়া বলা হয়েছে। তিনি বলেন, মহানবী (সঃ) বলেছেন-‘যখন কোনো মুসলমান একটি ফলবান বৃক্ষর চারা রোপণ করে, আর এতে ফল আসার পর সে নিজে অথবা অন্য কোনো মানুষ তা থেকে যা খায়, তা তার জন্য সদকা, যা চুরি হয়, যা কিছু গৃহপালিত পশু এবং অন্যান্য পাখপাখালি খাবে, এসবই তার জন্য সদকা’।

 

তিনি আরো বলেন, গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে প্রিয়নবী (সাঃ) বলেছেন-‘তুমি যদি নিশ্চিতভাবে জানতে পার যে, কিয়ামত এসে গেছে, আর তোমার হাতে একটি গাছের চারা আছে, তার পরও তা লাগিয়ে দাও’।

 

এসময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net