1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ

খলিল উদ্দিন ফরিদ,ভোলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৫ বার

ভোলায় গাঁজাসহ আটক এক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

 

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মো. আলাউদ্দিন রিপন হাওলাদার নামে এক যুবককে গাঁজা বহনের অভিযোগে কোস্টগার্ড সদস্যরা আটক করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি বিচারকের কাছে অভিযোগ করেন, আটক করার পর কোস্টগার্ড সদস্যরা তাকে মারধর ও শারীরিক নির্যাতন করেছেন।

 

অভিযোগের পর আদালতের নির্দেশে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। মেডিকেল প্রতিবেদনে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে শোনা যাচ্ছে।

 

এ ঘটনার পর আদালত পুলিশ সুপার, ভোলাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তদন্তে দায়িত্বে থাকা কোস্টগার্ড সদস্যদের ভূমিকা ও আটক ব্যক্তির ওপর নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

 

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট মহলেও আলোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোস্টগার্ড কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net