উইমেন ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড রেসিলিয়েন্ট সোসাইটি (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অধীনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)’র আয়োজনে চকরিয়ায় দিনব্যাপি জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে|
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়| র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে সমবেত হয়| র্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার| তিনি র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন|
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিসিপি’র উপ-পরিচালক সোনিয়া ইসলাম ও চকরিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুনীর চৌধুরী|
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিসিপি’র সহকারী পরিচালক মোহাম্মদ আবদুস সালাম|
জমকালো আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপি এ মেলার স্টলে অংশগ্রহণ করে স্ব-স্ব ব্যানারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও উদ্যোক্তা নির্ভর শিল্প প্রতিষ্ঠান| এ মেলায় সাধারণ নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও দর্শণার্থী হিসেবে মেলা উপভোগ করেন| তাছাড়া মেলায় স্বেচ্ছায় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়|
উল্লেখ্য, জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ে কিশোর-কিশোরী, নারী এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিসিসিপি দিনব্যাপি এ মেলার আয়োজন করে|