1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড়

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্টের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল ও নেটিজেনরা। তারা বলছেন, একজন নারীর সম্মান শুধু ব্যক্তিগত বিষয় নয়; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মানের সঙ্গেও জড়িত।

 

সোমবার (১২ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে “Masud Rana” নামের একটি ফেসবুক আইডি থেকে ওই পোস্টটি প্রকাশিত হয় বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, “মাসুদ” নামের ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন স্থানে প্রভাব খাটিয়ে চলাফেরা করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার-এর ঘনিষ্ঠ পরিচয়ে দীর্ঘদিন বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, মতের অমিল বা সমালোচনা থাকতেই পারে, তবে একজন শিক্ষককে নিয়ে ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন ও নারীবিদ্বেষী মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন শিক্ষক জাতির মেরুদণ্ড; তার সম্মানহানি মানে পুরো শিক্ষক সমাজকে অপমান করা।

 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনেকে বলেন, “সাংবাদিকতার নাম ব্যবহার করে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত।”

 

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উল্টো দেখে নেওয়ার হুমকি দেন বলে দাবি করা হয়েছে।

 

এদিকে, সাইবার বুলিং আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচারে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান সচেতন নাগরিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net