1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭৫ বার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রাম সহ এই  অঞ্চলের কয়েক সহস্রাধিক মানুষের চলাচলের রাস্তা একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ এলাকাবাসীর অভিযোগ এযেন মরণ ফাঁদে পরিণত হয়েছে ব্রীজটি৷ এলাকাবাসী অনেকেই বলেন,প্রায় ৫০ বছর আগের তৈরী অপরিকল্পিত একটি সরু ব্রীজ স্থানীয় শেরখাই নদীর উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলেও ব্রীজটির অনেক স্থানে ভেঙ্গেচুরে গেছে৷ ব্রীজের অনেক জায়গায় বড় বড় ফাটল ধরে রড,পাথর উঠে গেছে ভেঙ্গে গেছে রেলিং সহ প্রায় ৬০ শতাংশ৷ কখন জানি ব্রীজটি ভেঙে গিয়ে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দূর্ঘটনা৷ তবুও জীবনের ঝুঁকি নিয়ে ওই অঞ্চলের দৌলতপুর, মথুরাপুর,ফাদুল্লাহ্ গালিমপুর,মাধবপুর সহ কযেকটি গ্রামের প্রায় ১০/১৫ হাজার মানুষ যাতায়াত করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়েই৷

 

এই অঞ্চলে স্কুল, মাদ্রাসা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে,এসব প্রতিস্টানের কোমলমতি ছাত্র/ছাত্রীরা সহ সকল শ্রেণী পেশার মানুষ চলাচলে মারাত্মক বিঘ্নতার সৃস্টি হচ্ছে৷ বিশেষ করে ব্রীজ নির্মাণের পাশাপাশি পাকা রাস্তাটিও মেরামত  করা সময়ের দাবী৷ সঈদপুর বাজার থেকে সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দীঘলবাক ইউনিয়নের সাইনবোর্ড বাজার নামক স্থান হইতে দৌলতপুর পর্যন্ত প্রায় ৩ কিঃমি: পাকা করন হয়েছে অবশিষ্ট  মথুরাপুর পর্যন্ত আরও প্রায় ১কিঃমি: ইটসলিং উক্ত সড়কটি এলজিইডি কর্তৃক পাকা করনের কাজ সাম্প্রতিককালে করা হলেও  অসামাপ্ত কাজ এখনো হয়নি৷  বর্তমানে পাকা সড়কটিরও বেহাল অবস্থা অনেক জায়গায় ভেঙ্গে ছুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে৷ সর জমিনে গতকাল সোমবার (১১মে) শেরখাই নদীর তীরে স্থানীয় দৌলতপুর বাজারে উপস্থিত অনেকের সাথেই আলাপকালে বিশেষ করে এলাকার বিশিষ্ট মুরব্বি যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রউফ, প্রবাসী আব্দুল মতিন, সমাজকর্মী  আরজু মিয়া, আবুল হোসেন,স্বপন আহমেদ সহ অনেকেই বলেন,

 

এই অঞ্চলে প্রায় ২০ হাজার মানুষের বসবাস এবং প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মানুষ এই পথ ব্যবহার করে চলাচল করেন। এলাকাবাসীকে,এই ব্রীজ দিয়ে ছোটখাটো পরিবহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও বর্তমানে আধুনিক  যুগের বাস্তবতার সাথে এই ব্রীজটির কোনো মিল নেই৷ এযেন ভাঙ্গা তরী দিয়ে নদী পাড়াপাড় করতে হচ্ছে সাধারণ মানুষকে ! বিকল্প কোনো সড়ক ব্যবস্থা না থাকায় জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।আমাদের সন্তানদের শিক্ষা, কৃষকের উৎপাদিত ফসল পরিবহন এবং রোগীদের চিকিৎসা, সবকিছুই এই সড়ক দিয়েই চলাচল করতে হয়৷ তাই অর্ধভাঙ্গা অপরিকল্পিত সরু ব্রিজটি ভেঙে একটি নতুন ব্রিজ  নির্মাণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এ বিষয়ে হবিগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য ড.রেজা কিবরিয়া সহ সংশ্লিষ্টের প্রতি জোর দাবী জানিয়ে  আশুহস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net