1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১০৫ বার

মুষলধারে বৃষ্টির মধ্যে গ্রামের দোকানে মজা আনতে গেলে দুই বখাটে কর্তৃক  ধর্ষন করেছে এক শিশুকে। ঘটনাটি হবিগঞ্জের নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়নের বড়চর গ্রামে তৃতীয়  শ্রেণীর ছাত্রী হাছিনা আক্তার(৯)কে ধর্ষণ করেছে দুই বখাটে। এনিয়ে তোলপাড় হচ্ছে সর্বত্র। গতকাল রবিবার বিকেল অনুমান ৩টায় নবীগঞ্জের পাহাড়ি এলাকায় ঘটনাটি সংঘটিত হয়। সোমাবার দুপুরে ভিকটিমের মা ও বাবা মেয়েটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। তখন তারা সাংবাদিকদের কাছে বিস্তারিত বিবরন তুলে ধরেন। এদিকে রাতে জনতা হাতে ধর্ষক আফরোজ মিয়া পাকড়াও হন। জনতা তাকে পালিয়ে যাওয়ার সময়ে বাহুবলের দ্বিগম্বর বাজারে আটক করেন।জানাযায়, রবিবার (২৪ মে) বিকালে বড়চর গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  ৩য় শ্রেণীর ছাত্রী, গ্রামের দোকানে যাওয়ার পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার অপর সঙ্গীকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে জোর পুর্বক পাশের বাশঁ ঝাড়ের নির্জনস্থানে মুখে গামছা বেধেঁ পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয় মেয়েটির শুরচিৎকার শব্দ শুনে কয়েকজন এগিয়ে আসলে ধর্ষণকারীরা তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। স্থানীয় ভাবে কয়েকজন বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করেন।  ওই ছাত্রীর পিতা সাইদুর রহমান বাড়িতে না থাকায় পরদিন সোমবার দুপুরে আহত ধর্ষিতা মেয়ে’কে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

এদিকে নবীগঞ্জের শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষক বখাটে আফরোজ মিয়া(৩০) পালিয়ে আত্বগোপন করার সময় পাশ্ববর্তী বাহুবল উপজেলার দ্বিগম্বর বাজার থেকে জনতা তাকে ধরে উত্তম দিয়ে একটি পিকআপ গাড়ি যোগে ঘটনাস্থল নবীগঞ্জের বড়চর গ্রামে নিয়ে আসা হয়। সেখানে কয়েক হাজার জনতা তাৎক্ষনিক ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। উত্তেজিত জনতাকে বুঝান আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার সময় জনতা ধর্ষক আফরোজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ একটি পিকআপ ভ্যান দিয়ে ধর্ষক আফরোজ মিয়াকে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষক আফরোজ মিয়া থানা হেফাজতে রয়েছেন এবং এবিষয়ে এখনও কোন মামলা হয়নি। এবিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, আমরা ভিকটিমের বাবাকে খবর করেছি তিনি আসলে মামলা হবে। আফরোজ মিয়া আমাদের হেফাজতে আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net