ঢাকা   ০৭:৫৫:৪৭ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৮৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।

বুধবার (৬ই মে) রাতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বিমল কর্মকার’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বসুরহাট উত্তর বাজার বুড়ির মসজিদের পাশে জাহাঙ্গীর এর গরুর খামার এর সামনে থেকে শাকিল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

ইয়াবাসহ আটককৃত শাকিল বসুরহাট পৌরসভা ২নং ওয়ার্ড সোবহান মাষ্টার বাড়ির মৃত দুলালের ছেলে।

পুলিশ জানায়, মাদকসেবী ও বিক্রেতা শাকিল হোসেনকে এর আগেও বেশ কয়েকবার আটক করা হয়। জামিনে ছাড়া পেয়ে পুনরায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি