1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড়

ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪ বার

হাটহাজারীর আলোচিত ফয়সাল হত্যা মামলার আসামি মো. জুয়েল (২৮) আটক হয়েছেন।

 

আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে গেলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদ বলেন, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে গতকাল আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন জুয়েল। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

আটক জুয়েল ফয়সাল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় কৃষকদলকর্মী কামরুল হাসান ফয়সাল ড্রামট্রাক চাপায় পড়েন, গুরুতর আহত ফয়সালকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয় এবং সঠিক তদন্তপূর্বক বিচারের দাবীতে মিছিল-মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net